News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আজ কৈলাহর কলেজে সায়েন্স বিল্ডিয়ের উদ্বোধন
Image

আজ কৈলাহর কলেজে সায়েন্স বিল্ডিয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷  আগামীকাল দুপুর সাড়ে বারোটা নাগাদ কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের সায়েন্স বিল্ডিংয়ের উদ্ধোধন করবেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সাহা৷ বৃহস্পতিবার সকালে কৈলাসহর কলেজের অধক্ষ্য ডঃ পিনাকী পাল উনার চেম্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানান৷ অধক্ষ্য ডঃ পিনাকী পাল আরও জানান যে, চৌদ্দ অক্টোবর শুক্রবার দুপুরে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সাহা কর্তৃক কলেজের সায়েন্স বিল্ডিংয়ের উদ্ধোধনের সময়ে  রাজ্যের শ্রমমন্ত্রী ভগবান দাস এবং সমাজ কল্যাণ মন্ত্রী স্বান্তনা চাকমা এই দুইজন মন্ত্রীও উপস্থিত থাকবেন৷ উদ্ধোধনী অনুষ্ঠানে কলেজের ছাত্র ছাত্রীদের পাশাপাশি শহরে শিক্ষাবিদ সহ বিশিষ্ট জনেরাও উপস্থিত থাকবেন এবং উদ্ধোধনী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী মানিক সাহা সবার সামনে বক্তব্য রাখবেন বলেও কলেজ অধ্যক্ষ ডঃ পিনাকী পাল জানান৷ উদ্ধোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ চত্বরে চলছে চূড়ান্ত ব্যস্ততা৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করা হচ্ছে বলেও কলেজ অধ্যক্ষ জানান৷ তবে, কলেজের সায়েন্স বিল্ডিংয়ের উদ্ধোধনী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী সহ আরও দুইজন মন্ত্রী উপস্থিত থাকার কথা থাকলেও রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ অনুপস্থিত থাকবেন বলে জানান কলেজ অধ্যক্ষ৷

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top