News Flash

Image

অসমের নুমালিগড়ে উদ্ধার বিরল প্রজাতির গ্রিন ক্যাট সাপ

গোলাঘাট (অসম), ১৩ অক্টোবর (হি.স.) : অসমের গোলাঘাট জেলার অন্তর্গত নুমালিগড়ে উদ্ধার হয়ছে বিরল প্রজাতির গ্রিন ক্যাট সাপ। অস্বাভাবিক বিরল প্রজাতির সাপটি উদ্ধারের খবর চাউর হতেই স্থানীয়রা তাকে দেখতে ভিড় জমান।

প্রায় পাঁচ ফুট লম্বা সাপটি সম্পূর্ণ সবুজ রঙের। তবে সাপের মুখের ভেতরের অংশ সম্পূর্ণ কালো। স্থানীয় কয়েকজন মানুষ বিরল প্রজাতির সাপ দেখতে পেয়ে মোরাঙ্গি এলাকার সাপ বিশেষজ্ঞ জনৈক প্রসন্নদীপ বরদলৈকে খবর দেন। তিনি এসে খুব কৌশলে সাপটিকে ধরে যাচাই করেন। বরদলৈ জানান, এই প্রজাতির সাপ গাছের ডালে চলাচল করে। গাছের পাতার রং থাকায় সহজে মানুষের নজরে পড়ে না।

জানা গেছে, সাপটি গত কয়েকদিন ধরে নুমালিগড় তেল শোধনাগারের শহর এলাকার একটি টেনিস কোর্টে আশ্রয় নিয়েছিল। সাপটিকে উদ্ধার করে নুমালিগড়ের কাছে দেওপাহাড় সংরক্ষিত বনে ছেড়ে দিয়েছেন সাপ বিশেষজ্ঞ জনৈক প্রসন্নদীপ বরদলৈ।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top