News Flash

  • Home
  • দেশ
  • বিধ্বংসী আগুন টলিগঞ্জ প্রযোজনা সংস্থার গোডাউনে, ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন
Image

বিধ্বংসী আগুন টলিগঞ্জ প্রযোজনা সংস্থার গোডাউনে, ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন

কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.) : বিধ্বংসী আগুন টলিগঞ্জে প্রযোজনা সংস্থার গোডাউনে । ঘটনাস্থলে রয়েছে দমকলের ১৫ টি ইঞ্জিন । বৃহস্পতিবার সকালে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছেন বিধায়ক অরূপ বিশ্বাস। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৬ টার কিছু পর আগুন লাগে গোডাউনে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। গোডাউনের শেডটি টিনের। আগুনটি যেভাবে ছড়িয়ে পড়তে থাকে, প্রচণ্ড শব্দে টিনের শেড ফেটে ভেঙে পড়ে। গোডাউনের ভিতর দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর দেওয়ার বেশ কিছুটা পর ঘটনাস্থলে একে একে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। তবে গোডাউনের সামনের রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ। সেক্ষেত্রে ইঞ্জিন ঢুকতেও সমস্যা হচ্ছে। আপতত যুদ্ধকালীন তৎপরতায় দমকলের ১৫ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালচ্ছে। গোডাউনের পাশেই প্রচুর আবাসন রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে আগুন লাগার সময়ে গোডাউনে কেউ ছিলেন না বলে জানা যাচ্ছে। ফলে গোডাউনের ভিতর কারোর আটকে পড়ার সম্ভাবনা ক্ষীণ। তবে দমকলের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠছে। কারণ দমকলের ইঞ্জিন এলেও জলের ব্যবস্থা নেই। সেক্ষেত্রে পাশের আবাসনগুলির রিজার্ভার থেকে জল নেওয়া হয়েছে। আবাসনের বাসিন্দারাও নিজেদের বাড়ির ছাদ থেকে পাইপ দিয়ে জল নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন বিধায়ক অরূপ বিশ্বাস। পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি।

মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন জানান, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে গিয়ে একজন দমকল কর্মী আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন নেভানোটাই প্রাথমিক লক্ষ্য। পরে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে। শর্ট সার্কিট থেকে কোনও ভাবে আগুন লেগে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।

অন্যদিকে এই অগ্নিকাণ্ডের জেরে বিপুল টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি। আগুনের জেরে ওই গুদামের আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যা নিয়ে সরব হয়েছে ক্ষতিগ্রস্তরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। অগ্নিকাণ্ডের সময় গুদামে কেউ ছিল না বলে জানা গিয়েছে, ফলে হতাহতের ঘটনা এড়ানো গিয়েছে।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top