News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পথ অবরোধ ধর্মনগরের দুর্গাপুরে
Image

Tripura:বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পথ অবরোধ ধর্মনগরের দুর্গাপুরে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১২ অক্টোবর৷৷  এবার বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পথ অবরোধে বসলো উত্তর জেলার ধর্মনগরের রাজবাড়ি দুর্গাপুর এলাকার জনগণ৷ ঘটনার বিবরণে জানা যায়,গত মঙ্গলবার  সকাল এগারোটায় দূর্গাপুর এলাকার একটি বিদ্যুতের ট্রান্সফারমারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে৷ আর তাতে ঐ এলাকার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে৷
একাধিক বার বিদ্যুৎ দপ্তরকে আবেদন নিবেদন জানিয়েও কোন কাজ না হওয়াতে অবশেষে বুধবার সকাল দশটা নাগাদ এলাকার জনগণ দূর্গাপুর এলাকার ধর্রমনগর রেলগেট থেকে কলেজ রোড সংযোগকারী পথ অবরোধ করে আন্দোলনে সামিল হন৷ যার ফলে যানজটের সৃষ্টি হয়৷পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা৷কথা বলা হয় আন্দোলনকারীদের সাথে৷
কিন্তু কোন কিছু মানতে নারাজ আন্দোলনকারীরা৷ অবশেষে বাধ্য হয়ে বিদ্যুৎ কর্মীরা প্রায় চবিবশ ঘণ্টা থেকে বন্ধ থাকা বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজে হাত লাগান৷প্রায় এক ঘন্টা পর বিদ্যুৎ লাইন সচল হলে পথ অবরোধ প্রত্যাহার করেন অবরোধকারীরা৷তবে পথ অবরোধ চলাকালীন সময়ে বিদ্যুৎ দপ্তরের কোন আধিকারিককে ঘটনাস্থলে আসতে দেখা যায়নি৷

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top