News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Congress:ভারত জোড়ো কর্মসূচিকে সফল করতে কংগ্রেসের সভা কৈলাসহরে
Image

Congress:ভারত জোড়ো কর্মসূচিকে সফল করতে কংগ্রেসের সভা কৈলাসহরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ ঊনকোটি জেলায় কংগ্রেসের অভিনন্দন সমাবেশ অনুষ্ঠিত হয়৷ অভিনন্দন সভা থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো কর্মসূচিকে সফল করার জন্য সকল নেতাকর্মী সমর্থকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়৷ ঊনকোটি জেলার কৈলাশহরের কলাক্ষেত্রের সামনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে এক অভিনন্দন সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে৷ এই সমাবেশ উপলক্ষে টাউন হলের সামনে থেকে রেলী করে ঊনকোটি কলাক্ষেত্রের সামনে আসেন দলীয় কর্মী সমর্থকরা৷  সমাবেশের মূল বক্তা ছিলেন মহারাষ্ট্রের রাজ্য সভার সংসদ তথা রাজ্য সভার মাইনোরেটি সেলের কংগ্রেস নেতা ইমরান প্রতাপ গৌহরী৷ এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি  বীরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুল জামান সহ কংগ্রেসের রাজ্যস্থরীয় এক ঝাঁক নেতৃত্ব৷ ইমরান সাহেব টানা ২৫ মিনিট বক্তব্যের মধ্যে শুধু রাহুল গান্ধীর ভারত জুড়ো যাত্রার গুনগান গেয়েছেন৷ সমস্ত কংগ্রেস কর্মীদের প্রতি আহ্বান রেখেছেন যাতে সোস্যাল মিডিয়া এর মাধ্যমে রাহুল গান্ধীর ভারত জুড়ো যাত্রার প্রচার করা হয়৷ কংগ্রেস আয়োজিত এই সমাবেশকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top