News Flash

  • Home
  • বিদেশ
  • Malaysia:মালয়েশিয়ায় ফের নির্বাচনে লড়বেন ৯৭ বছর বয়সী মাহাথির
Image

Malaysia:মালয়েশিয়ায় ফের নির্বাচনে লড়বেন ৯৭ বছর বয়সী মাহাথির

কুয়ালালামপুর, ১২ অক্টোবর (হি.স.) : বয়স ৯৭ বছর । তবে এখনও ভোটে দাঁড়াতে চান মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ । আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনি । তবে তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক কিনা সে বিষয়ে খোলাসা করেন মাহাথির ।

স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদ বলেন, আমরা এখনও সিদ্ধান্ত নিইনি কে প্রধানমন্ত্রী হবেন। আমরা জয়ী হলে তবে প্রধানমন্ত্রীর নিয়ে আলোচনা হবে। চলতি বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মাহাথির বলেন, তিনি নিজ সংসদীয় আসন লাংকাউইয়ের প্রতিনিধিত্ব করে তা রক্ষা করবেন।আসন্ন নির্বাচনে তার দল ১২০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানান প্রাক্তন এই প্রধানমন্ত্রী।

একটি সাধারণ নির্বাচনের জন্য সোমবার মালয়েশিয়ার পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। ক্ষমতাসীন জোটে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে এ সিদ্ধান্ত নেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। আগামী বছরের সেপ্টেম্বরে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পার্লামেন্ট ভেঙে দেওয়ায় এখন দেশটিতে আগাম নির্বাচন হবে। দেশটির সংবিধান অনুযায়ী, পার্লামেন্ট বিলুপ্তির ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। নতুন নির্বাচনের মাধ্যমে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, মাহাথির মোহাম্মদ দুই দশকের বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি আবার দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই দফায় অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরের কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে। ২০২০ সালের ফেব্রুয়ারির শেষ দিকে তিনি পদত্যাগ করেন।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top