News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিবসেনার (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের হলফনামার তদন্তে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অভিযান
Image

শিবসেনার (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের হলফনামার তদন্তে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অভিযান

মুম্বই, ১২ অক্টোবর (হি.স.) : নির্বাচন কমিশনে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের দেওয়া হলফনামার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ পুলিশ। এই প্রসঙ্গে বুধবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চ পুলিশ কোলহাপুরের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায়।মুম্বই ক্রাইম ব্রাঞ্চ পুলিশের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর দীপক সাওয়ান্ত বলেন, শিন্দে গোষ্ঠী শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে দলের বিরুদ্ধে বান্দ্রার নির্মল নগর থানায় জাল হলফনামা তৈরির জন্য একটি মামলা দায়ের করেছে। এ বিষয়টি খতিয়ে দেখতে বুধবার কোলহাপুরের ৪টি জায়গায় অভিযান চালায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দল।

শিন্দে গোষ্ঠীর সাংসদ ধনঞ্জয় মণ্ডলিক বলেন, যারা অন্যদের বিশ্বাসঘাতক বলেছেন, তারা ভুয়ো হলফনামা তৈরি করে নির্বাচন কমিশনে দিয়েছেন। মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে, খুব শীঘ্রই সবকিছু সাধারণ মানুষের কাছে প্রকাশ করা হবে।অন্যদিকে, উদ্ধব গোষ্ঠীর দলের কোলহাপুর জেলা সভাপতি সঞ্জয় পাওয়ার বলেন, যে সমস্ত জেলায় শিন্দে গোষ্ঠীর তীব্র বিরোধিতা করা হচ্ছে, সেসব জেলার কর্মীদের হয়রানির জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ধরনের চাপের রাজনীতি দলের ওপর কোনও প্রভাব ফেলবে না।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top