News Flash

Image

তিনদিন অতিক্রান্ত, সন্ধানহীন আসিমগঞ্জের মাদ্রাসা-ছাত্র

করিমগঞ্জ (অসম), ১১ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ সদর থানার অন্তর্গত ফকিরাবাজার সংলগ্ন সারঙদেওপুর বড়শিলা গ্রামের বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের আজও সন্ধান পাওয়া যায়নি। ঘটনার তিনদিন অতিক্রান্ত হয়ে গেছে, আজও বছর ১৫-এর মাদ্রাসা-ছাত্র পারুল আহমেদ চৌধুরীর সন্ধান না পাওয়ায় তার পরিবারে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সারঙদেওপুর বড়শিলা গ্রামের বাসিন্দা জনৈক ফখরুল ইসলাম চৌধুরীর ছেলে পারুল আহমেদ চৌধুরী আসিমগঞ্জের একটি মাদ্রাসার ছাত্র ছিল। গত কয়েকদিন আগে ছুটি কাটাতে বাড়িতে এসেছিল সে। গত রবিবার ছুটি কাটিয়ে ফের মাদ্রাসায় যাওয়ার জন্য গাড়িতে চড়লেও আসিমগঞ্জের মাদ্রায় গিয়ে সে পৌঁছয়নি। পারিবারিক সূত্রের খবর, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি।

ঘটনার তিনদিন অতিক্রান্ত হওয়ার পর ছেলের কোনও সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার মা, বাবা ও আত্মীয়স্বজন। আত্মীয়স্বজন পরিচিতদের বাড়িতে খোঁজখবর নিয়েও কোনও সন্ধান মেলেনি আজ পর্যন্ত। করিমগঞ্জ সদর থানায় ছেলে পারুল আহমেদ চৌধুরীর নিখোঁজ সংক্রান্ত এক এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গেছে পরিবারের কাছে।

Releated Posts

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top