News Flash

  • Home
  • দিনের খবর
  • সরছেন সৌরভ, বিসিসিআইয়ের নতুন সভাপতি হবেন রজার বিনি, ১৮ অক্টোবর দায়িত্ব নেবেন
Image

সরছেন সৌরভ, বিসিসিআইয়ের নতুন সভাপতি হবেন রজার বিনি, ১৮ অক্টোবর দায়িত্ব নেবেন

মুম্বই, ১১ অক্টোবর (হি.স.) : বিসিসিআই সভাপতির পদ থেকে সরছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। নয়া সভাপতি হচ্ছেন প্রাক্তন ক্রিকেটার রজার বিনি। আগামী ১৮ অক্টোবর মুম্বাইতে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বিন্নি দায়িত্ব নেবেন।

জয় শাহ বিসিসিআই সেক্রেটারি হিসাবে অব্যাহত থাকবেন, যা বোর্ডের সবচেয়ে প্রভাবশালী পদ। রাজীব শুক্লাও বোর্ডের ভাইস-চেয়ারম্যান হিসেবে বহাল থাকবেন। বিন্নির পাশাপাশি নতুন প্রশাসনে নতুন মুখ আশিস শেলার এবং দেবজিৎ সাইকিয়া। আশিস, যিনি ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি কোষাধ্যক্ষ হবেন এবং দেবজিৎ সাইকিয়া, বর্তমানে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব, এখন যুগ্ম সম্পাদক হবেন।

আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগ হল অরুণ ধুমালের, যিনি নতুন আইপিএল চেয়ারম্যানের দায়িত্ব নিতে চলেছেন। ধুমাল প্রাক্তন ব্যাটসম্যান ব্রিজেশ প্যাটেলের স্থলাভিষিক্ত হবেন। আগামী ২৪ নভেম্বর ওনায় বয়স ৭০ বছর হয়ে যাবে । এটি বিসিসিআই সংবিধানে একজন কর্মকর্তা বা প্রশাসকের জন্য সর্বাধিক অনুমোদিত বয়সসীমা। প্যাটেল ২০১৯ সাল থেকে এই পদে রয়েছেন।

উল্লেখ্য, ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ৬৭ বছর বয়সী বিনির ক্রিকেট প্রশাসনে অনেক অভিজ্ঞতা রয়েছে। তিনি কয়েক বছর ধরে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) এর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং ২০১৯ সাল থেকে এর সভাপতি ছিলেন। এর আগে বিন্নি প্যাটেল এবং অনিল কুম্বলে (২০১০-১২)-এর নেতৃত্বাধীন কেএসসিএ প্রশাসনেরও অংশ ছিলেন।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top