ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। মেঘালয়ের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়া পর আগামীকাল ওড়িশার মুখোমুখি হচ্ছে ত্রিপুরা। আজম স্টেডিয়ামে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-১৯ ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে। দুদলেরই ইতিমধ্যে ৩ টি করে ম্যাচ হয়ে গেছে। ৩ ম্যাচ থেকে ওড়িশার পয়েন্ট ৮ এবং ত্রিপুরার পয়েন্ট ৬। দুদলই মঙ্গলবার হালকা অনুশীলন সেরে নেয়। আজ ফেভারিট হিসাবে ওড়িশা মাঠে নামলেও বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ত্রিপুরার ক্রিকেটাররা। ফলে ২২ গজে লড়াই হবে জমজমাট আশা করা যায়। আগামীকাল টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাট নেবে, প্রাথমিকভাবে এমনই সিদ্ধান্ত টিম ম্যানেমেন্টের। আর মেঘালয় ম্যাচের প্রথম একাদশ রেখে দেওয়ারও পরিকল্পনা নেওয়া হয়েছে। মেঘালয় জয় বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে ত্রিপুরার ক্রিকেটারদের, যা ওড়িশা বধ করতেও সাহায্য করবে মনে করছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। এদিন অনুশীলনে শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং করানো হয়।

ভিনু মানকড় ট্রফি ক্রিকেট, ওড়িশা-ত্রিপুরা মুখোমুখি বুধবার
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















