নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ সোমবার রাত্রিবেলা কৈলাশহর পুরপরিষদের অধীনে পূর্ব দুর্গাপুর ১৭ নং ওয়ার্ড এলাকায় ছেলে ধরা সন্দেহে এক যুবককে আটক করল এলাকাবাসী৷ মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে৷
পূর্বদুর্গাপুর এলাকায় সোমবার সন্ধ্যাবেলায় এলাকাবাসীরা এক যুবককে দেখে সন্দেহ হয়৷ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে কোন সঠিক উত্তর দিতে পারেনি৷ পরবর্তী সময় জড়ো হয় এলাকাবাসী৷ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালায়৷ তাঁর কাছে একটি বেগ পাওয়া যায়৷ এই ব্যাগের মধ্যে পুরনো কাপড় জামা পাওয়া যায়৷ পাশাপাশি ওই যুবকটির কাছে তার আধার কার্ড পাওয়া যায়৷ যুবকের নাম বাসক চৌহান , বাড়ি জেলা করিমগঞ্জ আসাম৷ এরপর এলাকাবাসীরা খবর পাঠায় কৈলাশহর থানায়৷ ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় কৈলাশহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷ ঘটনা স্থলে গিয়ে ওই যুবকটিকে উদ্ধার করে কৈলাসহর থানায় নিয়ে আসে৷ বর্তমানে সে কৈলাশহর থানার হেফাজতে রয়েছে বলে জানা যায়৷ পাশাপাশি ওই যুবকটি মদমত্ত অবস্থায় ছিল৷ তবে এলাকাবাসীরা প্রাথমিক ধারনা করছে যে ওই যুবকটির সঙ্গী সাথীরা মিলে এটিএম থেকে তার অর্থ নয় ছয় করে৷ যার ফলে এখন সে এক প্রকার ভবঘুরের মত হয়ে করছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চলা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে৷

ছেলে ধরা সন্দেহে কৈলাসহরে আটক করিমগঞ্জের যুবক
Tags:
Releated Posts
রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ
আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…
ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…
মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা
আগরতলা, ১৩ জুন: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…


















