News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছেলে ধরা সন্দেহে কৈলাসহরে আটক করিমগঞ্জের যুবক
Image

ছেলে ধরা সন্দেহে কৈলাসহরে আটক করিমগঞ্জের যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ সোমবার রাত্রিবেলা কৈলাশহর পুরপরিষদের অধীনে পূর্ব দুর্গাপুর ১৭ নং ওয়ার্ড এলাকায় ছেলে ধরা সন্দেহে এক যুবককে আটক করল এলাকাবাসী৷ মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে৷
পূর্বদুর্গাপুর এলাকায় সোমবার সন্ধ্যাবেলায় এলাকাবাসীরা এক যুবককে দেখে সন্দেহ হয়৷ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে কোন সঠিক উত্তর দিতে পারেনি৷ পরবর্তী সময় জড়ো হয় এলাকাবাসী৷ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালায়৷ তাঁর কাছে একটি বেগ পাওয়া যায়৷  এই ব্যাগের মধ্যে পুরনো কাপড় জামা পাওয়া যায়৷ পাশাপাশি ওই যুবকটির কাছে তার আধার কার্ড পাওয়া যায়৷ যুবকের নাম বাসক চৌহান , বাড়ি জেলা করিমগঞ্জ আসাম৷ এরপর এলাকাবাসীরা খবর পাঠায় কৈলাশহর থানায়৷ ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় কৈলাশহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷ ঘটনা স্থলে গিয়ে ওই যুবকটিকে উদ্ধার করে কৈলাসহর থানায় নিয়ে আসে৷ বর্তমানে সে কৈলাশহর থানার হেফাজতে রয়েছে বলে জানা যায়৷ পাশাপাশি ওই যুবকটি মদমত্ত অবস্থায় ছিল৷ তবে এলাকাবাসীরা প্রাথমিক ধারনা করছে যে ওই যুবকটির সঙ্গী সাথীরা মিলে এটিএম থেকে তার অর্থ নয় ছয় করে৷  যার ফলে এখন সে এক প্রকার ভবঘুরের মত হয়ে করছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চলা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে৷

Releated Posts

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026
Scroll to Top