News Flash

  • Home
  • দিনের খবর
  • হঠাৎ ফোঁস করে উঠেছেন, ওঁর হলো কী“, শোভনকে টুইটারে ব্যঙ্গ তথাগত রায়ের
Image

হঠাৎ ফোঁস করে উঠেছেন, ওঁর হলো কী“, শোভনকে টুইটারে ব্যঙ্গ তথাগত রায়ের

কলকাতা, ১১ অক্টোবর (হি স)। প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে ব্যাঙ্গাত্মক মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “জল’শোভন চট্টোপাধ্যায় হঠাৎ মাননীয়ার সমর্থনে ফোঁস করে উঠেছেন ! ওঁর হলো কি? বেশ তো রাজনীতি ছেড়ে লদকা-লদকিতে ব্যস্ত ছিলেন!“

‘লদকা-লদকি’ শব্দটিতে একটি তারকাচিহ্ণ যুক্ত করে তথাগতবাবু লিখেছেন, “পাঠকের জ্ঞাতার্থে জানাই, এই অপ্রচলিত শব্দটি কিন্তু আমার নয়। শ্রদ্ধেয় সাহিত্যিক ‘বনফুল’ এটি ব্যবহার করেছেন তাঁর ‘জঙ্গম’ উপন্যাসে।”

প্রসঙ্গত, রবিবার নন্দীগ্রামের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে প্রকাশ্যে দাবি করেন, নন্দীগ্রাম আন্দোলনে অধিকারী পরিবার না থাকলে দিদিকে দিদিমা হয়ে যেতে হতো। এই বক্তব্য সম্পূর্ণ রাজ্যের বিরোধী দলনেতা র। এই আক্রমণের জবাবে শুভেন্দু অধিকারীকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে শোভনবাবু সোমবার ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে শুভেন্দুবাবুর বক্তব্যকে অসত্য প্রমাণের চেষ্টা করেন। তার প্রতিক্রিয়াতেই মঙ্গলবার টুইট করেন তথাগতবাবু।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top