News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির এইমস-এ মারা হলেন কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা আলতাফ শাহ
Image

দিল্লির এইমস-এ মারা হলেন কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা আলতাফ শাহ

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.) : জঙ্গি কার্যকলাপে অর্থ সরবরাহ মামলায় প্রয়াত সৈয়দ আলি গিলানির জামাতা আলতাফ আহমেদ শাহ মঙ্গলবার দিল্লির এইমস হাসপাতালে মারা গেলেন। তাঁর মেয়ে রুওয়া শাহ টুইট করে এখবর জানিয়েছে। লিখেছেন, “আবু এইমস-এ একজন বন্দি হিসেবে নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।”

উল্লেখ্য, দিল্লি হাইকোর্টের নির্দেশে শাহ এইমস-এ চিকিৎসাধীন ছিলেন। ক্যান্সার ধরা পড়ার পর যথাযথ চিকিৎসার জন্য তাকে দিল্লির এইমস-এ স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছিল আদালত। এর আগে, মহম্মদ আলতাফ শাহের মেয়ে তার অসুস্থ বাবার জন্য অবিলম্বে চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন। আলতাফ শাহ বর্তমানে তিহার জেলে বন্দি ছিলেন।
শ্রীনগরের সৌরা এলাকার বাসিন্দা শাহকে ২৫জুলাই,২০১৭-এ গ্রেফতার করে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। একটি জঙ্গি সংগঠনকে অর্থায়নের মামলায় তিনি অভিযুক্ত। দিল্লি হাইকোর্ট তার ক্যান্সার ধরা পড়ার পরে যথাযথ চিকিৎসার জন্য তাকে দিল্লির এইমস-এ স্থানান্তরের নির্দেশ দেয়।

Releated Posts

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top