News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack:পূর্ব শত্রুতার জেরে মাংস ব্যবসায়ীকে পেটাল দুই ব্যক্তি
Image

Attack:পূর্ব শত্রুতার জেরে মাংস ব্যবসায়ীকে পেটাল দুই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷  পূর্ব শত্রুতার জেরে এক মাংস ব্যবসায়ীকে বেধরক মারধর করে দুই ব্যক্তি৷ মারধরের ঘটনায় আহত হয়েছেন মাংস ব্যবসায়ী সুরজিৎ সাহা৷ ঘটনা রবিবার উদয়পুর পূর্ব গকুলপুর ঝুলন্ত ব্রিজের পাশে৷  ঘটনার বিবরণ জানাতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে সুরজিৎ সাহার ভাই জানান , চুনোপটি  নেতা অমর দেবনাথ ও গণেশ রবি দাস নামে এই দুই ব্যক্তি হামলা করে সুরজিৎ সাহার মাংসের দোকানে৷ এর আগেও একবার হামলা চালানো হয়েছিলো৷ কিন্তু লক্ষ্মীপুজোর দিন এই হামলার ঘটনায় একটা সময় ঝুলন্ত ব্রিজের পাশে থাকা ছোট্ট চৌহমুনি বাজারটি বন্ধ হয়ে পড়ে৷ পরে ঘটনার খবর পেয়ে রাধা কিশোরপুর থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে৷ ত্রিপুরা স্টেট রাইফেল ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গেলে  হামলাকারীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়৷ পরবর্তী সময়ে রবিবারে বিকেলে রাধা কিশোর পুর থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে সুরজিৎ সাহা নামে মাংস ব্যবসায়ী৷ মারপিটের ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে৷

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top