নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ পূর্ব শত্রুতার জেরে এক মাংস ব্যবসায়ীকে বেধরক মারধর করে দুই ব্যক্তি৷ মারধরের ঘটনায় আহত হয়েছেন মাংস ব্যবসায়ী সুরজিৎ সাহা৷ ঘটনা রবিবার উদয়পুর পূর্ব গকুলপুর ঝুলন্ত ব্রিজের পাশে৷ ঘটনার বিবরণ জানাতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে সুরজিৎ সাহার ভাই জানান , চুনোপটি নেতা অমর দেবনাথ ও গণেশ রবি দাস নামে এই দুই ব্যক্তি হামলা করে সুরজিৎ সাহার মাংসের দোকানে৷ এর আগেও একবার হামলা চালানো হয়েছিলো৷ কিন্তু লক্ষ্মীপুজোর দিন এই হামলার ঘটনায় একটা সময় ঝুলন্ত ব্রিজের পাশে থাকা ছোট্ট চৌহমুনি বাজারটি বন্ধ হয়ে পড়ে৷ পরে ঘটনার খবর পেয়ে রাধা কিশোরপুর থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে৷ ত্রিপুরা স্টেট রাইফেল ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়৷ পরবর্তী সময়ে রবিবারে বিকেলে রাধা কিশোর পুর থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে সুরজিৎ সাহা নামে মাংস ব্যবসায়ী৷ মারপিটের ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে৷

Attack:পূর্ব শত্রুতার জেরে মাংস ব্যবসায়ীকে পেটাল দুই ব্যক্তি
Tags:

















