ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর।। সেমিফাইনালের অনাকাঙ্খিত ঘটনা ভুলে সোমবার ফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হলেন হাজার হাজার জনতা। ব্যপক পুলিশ, টিএস আর ও আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে ফাইনাল ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হল। ম্যাচ দেখে দর্শকরা খুশি। এই ধরণের ফাইনাল ম্যাচই চেয়েছিলো ফুটবল প্রেমিরা৷ এদিন উত্তর ফুলবাড়ি এফসি বনাম এ এস ট্রান্সপোর্ট শিলচর এর মধ্যে ফাইনাল ম্যাচটি যথাসময়ে শুরু হয়। প্রথমার্ধের শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় উত্তর ফুলবাড়ি এফসি। শিলচর সমতায় ফিরতে চেষ্টা করলে ও ব্যর্থ হয়।কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম দিকেই কাঙ্খিত গোল আসে শিলচরের পক্ষে। ১-১ গোলে খেলা চলছিল নির্ধারিত সময় পর্যন্ত। পরবর্তীতে খেলা অমীমাংসিত থাকায় পেনাল্টি শুট আউটের নির্দেশ দেন রেফারি। পেনাল্টি শুটআউটে ৬-৫ গোলে দীনদয়াল নকআউট প্রাইজমানি ফুটবল টুনামেন্টের শিরোপা তুলে নেয় এ এস ট্রান্সপোর্ট শিলচর। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়। রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন ব্লক চেয়ারম্যান সুব্রত দেব সহ অনন্যরা৷ বিজয়ী দলের হাতে ৩০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়। ফাইনালের ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ত্রিপুরা শিল্প নিগমের চেয়ারম্যান টিংকু রায় ঘোষণা দিলেন পুরোনো দর্শক ছাউনিটি নতুনভাবে নির্মাণ হবে এবং কদমতলায় একটি ফুটবল ক্লাব গড়া হবে যাতে গ্রামীণ খেলোয়াড়রা উঠে আসতে পারে।বিশাল সংখ্যায় দর্শকের উপস্থিতি দেখে টিঙ্কু রায় বলেন, কদমতলা মাঠের একটা ঐতিহ্য আছে তা দর্শকদের উপস্থিতি তাহাই প্রমাণ করে। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য রাজা ধর, সংখ্যালঘু নেতা আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান বিদ্যা দাস প্রমুখরা।

Football:কদমতলায় ফুটবল সম্পন্ন, চ্যাম্পিয়ন ট্রান্সপোর্ট শিলচর
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















