News Flash

  • Home
  • খেলা
  • Football:কদমতলায় ফুটবল সম্পন্ন, চ্যাম্পিয়ন ট্রান্সপোর্ট শিলচর

Football:কদমতলায় ফুটবল সম্পন্ন, চ্যাম্পিয়ন ট্রান্সপোর্ট শিলচর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর।। সেমিফাইনালের অনাকাঙ্খিত ঘটনা ভুলে সোমবার ফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হলেন হাজার হাজার জনতা। ব্যপক পুলিশ, টিএস আর ও আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে ফাইনাল ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হল। ম্যাচ দেখে দর্শকরা খুশি। এই ধরণের ফাইনাল ম্যাচই চেয়েছিলো ফুটবল প্রেমিরা৷ এদিন  উত্তর ফুলবাড়ি এফসি বনাম এ এস ট্রান্সপোর্ট শিলচর এর মধ্যে ফাইনাল ম্যাচটি যথাসময়ে শুরু হয়। প্রথমার্ধের শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় উত্তর ফুলবাড়ি এফসি। শিলচর সমতায় ফিরতে চেষ্টা করলে ও ব্যর্থ হয়।কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম দিকেই কাঙ্খিত গোল আসে শিলচরের পক্ষে। ১-১ গোলে খেলা চলছিল নির্ধারিত সময় পর্যন্ত। পরবর্তীতে খেলা অমীমাংসিত থাকায় পেনাল্টি শুট আউটের নির্দেশ দেন রেফারি। পেনাল্টি শুটআউটে ৬-৫ গোলে দীনদয়াল নকআউট প্রাইজমানি ফুটবল টুনামেন্টের শিরোপা তুলে নেয় এ এস ট্রান্সপোর্ট শিলচর। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়। রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন ব্লক চেয়ারম্যান সুব্রত দেব সহ অনন্যরা৷ বিজয়ী দলের হাতে ৩০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়। ফাইনালের ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ত্রিপুরা শিল্প নিগমের চেয়ারম্যান টিংকু রায় ঘোষণা দিলেন পুরোনো দর্শক ছাউনিটি নতুনভাবে নির্মাণ হবে এবং কদমতলায় একটি ফুটবল ক্লাব গড়া হবে  যাতে গ্রামীণ খেলোয়াড়রা উঠে আসতে পারে।বিশাল সংখ্যায় দর্শকের উপস্থিতি দেখে টিঙ্কু রায় বলেন, কদমতলা মাঠের একটা ঐতিহ্য আছে তা  দর্শকদের উপস্থিতি তাহাই প্রমাণ করে। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য রাজা ধর, সংখ্যালঘু নেতা আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান বিদ্যা দাস প্রমুখরা।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top