News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সপা প্রতিষ্ঠাতার জীবনাবসান, ৮২ বছর বয়সে প্রয়াত মুলায়ম সিং যাদব
Image

সপা প্রতিষ্ঠাতার জীবনাবসান, ৮২ বছর বয়সে প্রয়াত মুলায়ম সিং যাদব

গুরুগ্রাম ও লখনউ, ১০ সেপ্টেম্বর (হি.স.): চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল, প্রয়াত হয়েছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মুলায়ম সিং যাদব। সোমবার ৮৩ বছর বিষয়ে জীবনাবসান হয়েছে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার। এক সপ্তাহের বেশি সময় ধরে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুলায়ম সিং যাদব। এই সময়ে তাঁর শারীরিক অবস্থার মোটেও উন্নতি হয়নি। জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছিল তাঁকে। এরপর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মুলায়ম।

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম বিগত দু’বছর থেকেই অসুস্থ। ২ অক্টোবর, রবিবার অসুস্থতা বাড়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতে পাঠানো হয়। তারপর থেকে মুলায়ম আইসিইউ-তেই ছিলেন। এই রবিবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, রবিবার রাতে অক্সিজেনের স্তর অনেকটাই নেমে গিয়েছিল সমাজবাদী পার্টির সুপ্রিমোর। অক্সিজেনের স্তর বাড়িয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করা গেলেও শেষ রক্ষা করা যায়নি। সোমবার সকালে মুলায়ম-পুত্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বাবার মৃত্যুর খবর জানান।

তিন দফায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রের দেবেগৌড়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী। ১৯৯৬ সালে প্রথম বার সাংসদ হন। ২০০৪ সালে মুখ্যমন্ত্রিত্বের কারণে লোকসভা ভোটে দাঁড়াননি। ২০০৯ সাল থেকে আমৃত্যু সংসদের সদস্য ছিলেন উত্তর প্রদেশের রাজনীতিতে ‘নেতাজি’ বলে পরিচিত যাদব নেতা।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top