News Flash

  • Home
  • প্রধান খবর
  • Congress:রাজনীতি চাই না’, জাঙ্গিপাড়ায় নাবালিকার দেহ উদ্ধারের পর কংগ্রেস নেতাদের তাড়াল গ্রামবাসীরা
Image

Congress:রাজনীতি চাই না’, জাঙ্গিপাড়ায় নাবালিকার দেহ উদ্ধারের পর কংগ্রেস নেতাদের তাড়াল গ্রামবাসীরা

জাঙ্গিপাড়া, ৯ অক্টোবর (হি.স.): পাড়ার মেয়ের নির্মম মৃত্যু নিয়ে কোনও রাজনীতি চান না ! হুগলির জাঙ্গিপাড়ায় দশমীর দিন থেকে নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হওয়া নাবালিকার বাড়িতে গেলে কংগ্রেসের প্রতিনিধি দলকে ফেরত পাঠান এলাকাবাসী। কংগ্রেস নেতাদের রীতিমত তাড়া করে গ্রাম ছাড়া করা হয় ৷

গতকাল এলাকারই একটি ঝিল থেকে উদ্ধার হয় জাঙ্গিপাড়ায় দশমীর দিন থেকে নিখোঁজ থাকা ছাত্রীর দেহ ৷ অভিযোগ ওঠে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ যে ঘটনায় গতকাল দিনভর অশান্ত হয়েছিল হুগলির জাঙ্গিপাড়ার শ্রীহট্ট  ৷ রবিবার আবারও একবার অশান্ত হয়ে উঠল শ্রীহট্ট গ্রাম ৷ এদিন সকালে হুগলি জেলা কংগ্রেসের প্রতিনিধিরা মৃত নাবালিকার বাড়িতে যান ৷ পুলিশি নিরাপত্তায় কংগ্রেস নেতৃত্ব গ্রামে ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা ৷ কংগ্রেস নেতাদের রীতিমত তাড়া করে গ্রাম ছাড়া করা হয় ৷
যা নিয়ে কংগ্রেস প্রতিনিধি দল জানায়, তাঁরা মৃত নাবালিকার পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলেন ৷ কিন্তু, গ্রামবাসীরা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখানোয় ফিরে এসেছেন ৷ তবে, গ্রামবাসীদের দাবি, কোনও রাজনীতি করা যাবে না তাঁদের গ্রামের মেয়ের মৃত্যুকে ঘিরে ৷ কোনও রাজনৈতিক দলকেই তাঁরা গ্রামে ঢুকতে দেবে না বলে জানিয়েছেন ৷
প্রসঙ্গত, এদিন পুলিশ সেখানে উপস্থিত থাকলেও, উত্তরপাড়া ব্লকের কংগ্রেস নেতৃত্বকে বাঁশ ও লাঠি নিয়ে তাড়া করেন গ্রামবাসীরা ৷ যদিও, এ দিনের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা ৷
অন্যদিকে, গ্রামবাসীরা কংগ্রেস নেতৃত্বের সেখানে যাওয়া নিয়ে জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলকে তাঁরা গ্রামে ঢুকতে দেবেন না ৷ গ্রামের মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করতে দেবেন না তাঁরা ৷ আর সেই সঙ্গে জানিয়েছে, পুলিশ দু’দিন সময় চেয়েছে ৷ তার মধ্যে অভিযুক্ত বা অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে৷
এ নিয়ে জাঙ্গিপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘অবিলম্বে দোষীদের ধরে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে ৷ কিন্তু, বিরোধী দল ওখানে যাচ্ছে যেতেই পারে ৷ ওদের কাজ আন্দোলন করা ৷ কিন্তু, আমাদের মতে অযথা মৃত্যু নিয়ে রাজনীতি করা ঠিক নয় ৷ বিরোধী দল এসে মিথ্যের রাজনীতি করবে, এটা গ্রামবাসীরা মানতে চাইছে না ৷ সেই কারণেই বাধা দিয়েছে কংগ্রেস প্রতিনিধি দলকে ৷’

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top