News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Ganja:তিন লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার খোয়াইয়ে
Image

Ganja:তিন লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার খোয়াইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ গাড়িতে তল্লাশি চালিয়ে আটক শুকনো গাঁজা৷ ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ি চালক৷ ফলে রীতিমতী পুলিশের ব্যর্থতা আবার ষ্পষ্ট হয়ে উঠেছে শনিবার৷ উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকার অধিক হবে বলে পুলিশ আধিকারিকের কাছ থেকে জানা গেছে৷ ঘটনা শনিবার দুপুরে খোয়াই থানাধীন পহরমপুর বাজার এলাকার  খোয়াই-আগরতলা সড়কে৷ জানা যায় যে, এদিন খোয়াই সুভাষপার্ক ফাঁড়ির পুলিশ পহরমপুর বাজারের পাশে বলাকা কমিউনিটি হলের সামনে নাকা চেকিংয়ের বসে৷ গাড়িটি মোহনপুর থেকে গাঁজা নিয়ে খোয়াই হয়ে অন্য জায়গায় উদ্দেশ্যে যাচ্ছিল বলে পুলিশের ধারণা৷ তল্লাশি চালানোর সময় গাড়ির নিচে থেকে মোট ৯৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ৷ যার মূল্য তিন লক্ষাধিক টাকার অধিক হবে বলে অনুমান পুলিশের৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top