News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Sonamura :পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবীতে অবরোধ সোনামুড়ায়
Image

Sonamura :পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবীতে অবরোধ সোনামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে ধনিরামপুর এডিসি ভিলিজের জনজাতি মহিলাদের রাস্তা অবরোধ৷ রাজ্যের শাসক দল বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে সরকার ক্ষমতায় এসেছিল গত চার বছরে  প্রতিশ্রুতি গুলি পূরণে  ব্যর্থ হয়েছে রাজ্য সরকার! জনমনে প্রশ্ণ রাজ্যের দিকে দিকে মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে এত আন্দোলন কেন? গলা ফাটিয়ে শাসক দলীয় নেতা-মন্ত্রীরা রাজ্যে পানীয় জলের সমস্যা সমাধানের কথা বললেও তা যে সম্পূর্ণ মিথ্যা আবারো একবার প্রমাণ হলো জনজাতিদের বক্সনগর সোনামুড়া জাতীয় সড়ক অবরোধের মাধ্যমে৷ একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, এ বছর সারা রাজ্যের মধ্যে বক্সনগর আর.ডি ব্লক মানুষের ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে৷ এই সাফল্য যদি সত্যি হতো তাহলে বক্সনগর ব্লক অন্তর্গত ধনিরামপুর এডিসি ভিলিজের বিভিন্ন এলাকা দীর্ঘদিন যাবৎ পানীয় জলের সংকট কেন৷ পানীয় জলের এই সমস্যা এবং ধনিরামপুর এলাকার বিভিন্ন রাস্তাগুলি সংস্কারের দাবিতে শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ধনিরামপুর এলাকার জনজাতি মহিলারা সোনামুড়া- বক্সনগর টানা তিন ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করেন৷ অবরোধের দুদিকে শতাধিক গাড়ির যান চলাচল বন্ধ করে রাখে৷এতে পথচারী থেকে শুরু করে সরকারি কর্মচারী এবং বহু অসুস্থ রোগীরা পর্যন্ত আটকে পড়ে যায়৷ তিন ঘন্টার জন্য জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে৷এতে একসময় ক্ষুব্দ হয়ে পড়ে পথচারী সাধারণ মানুষ৷ এলাকার বুদ্ধিজীবী মহল থেকে আওয়াজ উঠেছে যে, মানুষের জনজীবন বিপর্যস্ত করে কোন অধিকার আদায় করা সম্পূর্ণ বেআইনি৷এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে সরকারের নজর দেওয়া একান্ত প্রয়োজন৷এই অবরোধ কালে জনজাতি মহিলারা বলেন, ধনিরামপুর, পাঁচনালিয়া এলাকায় দীর্ঘ একমাস যাবত পানীয় জল নেই৷ ছড়ার ও পুকুরের জল খেয়ে কোন মতে জীবন পরিচালনা করছি৷ রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল৷এই বেহাল রাস্তা দিয়ে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা অর্জনের জন্য সুকলে যেতে অসুবিধা হয়৷ আমাদের এই মৌলিক চাহিদাগুলো পূরণ না করিলে অবরোধ চলবে৷তিন ঘণ্টা অবরোধের পর ঘটনাস্থলে ছুটে আসেন সোনামুড়া থানার পুলিশ এবং বক্সনগর আর ডি ব্লকের আধিকারিক সান্তনু বিকাশ দাস ও বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার৷ সরকারের এই প্রতিনিধিরা আগামী ৭ দিনের মধ্যে সমস্ত সমস্যা সমাধান করার আশ্বাস দেন৷ অবরোধকারীরা বলেন,যদি সাত দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন৷

Releated Posts

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top