ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর।। সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আন্তর্জাতিক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে বিএসএফ এবং বিজিবি-র জওয়ানরা অংশগ্রহণ করলেন। এই আন্তর্জাতিক প্রীতি ভলিবল ম্যাচে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি জওয়ানরা ২-০ সেটে ভারতের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ জওয়ানদের পরাজিত করে দেন। খেলার শুরু থেকে দুই দেশের সীমান্তরক্ষী জওয়ানদের মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে। শুধু তাই নয়, এই ভলিবল ম্যাচ দেখার জন্য সাব্রুম মহকুমার বিভিন্ন এলাকার ক্রীড়া প্রেমীরা ছুটে এলেন। এই আন্তর্জাতিক প্রীতি ভলিবল খেলায় ভারতের হয়ে উপস্থিত ছিলেন ৯৬ বিএসএফ-এর কোম্পানি কমান্ড্যান্ট অফিসার লালা কৃষ্ণ কুমার লাল, ১০৯ বিএসএফ -র কোম্পানি কমান্ড্যান্ট অশোক কুমার যাদব এবং বাংলাদেশের ৪০ বিজিবি -র গুইমারা ক্যাম্পের কোম্পানি কমান্ড্যান্ট সোহেল আহমেদ, ৪৩ বিজিবি-র রামগড় ক্যাম্পের কোম্পানির কমান্ড্যান্ট মোহাম্মদ হাফিজুর রহমান প্রমূখ।

Volleyball :সাব্রুমে আন্তর্জাতিক প্রীতি ভলিবল ম্যাচে বাংলাদেশের জওয়ানরা জয়ী
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















