News Flash

  • Home
  • খেলা
  • Volleyball :সাব্রুমে আন্তর্জাতিক প্রীতি ভলিবল ম্যাচে বাংলাদেশের জওয়ানরা জয়ী
Image

Volleyball :সাব্রুমে আন্তর্জাতিক প্রীতি ভলিবল ম্যাচে বাংলাদেশের জওয়ানরা জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর।। সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আন্তর্জাতিক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে বিএসএফ এবং বিজিবি-র জওয়ানরা অংশগ্রহণ করলেন। এই আন্তর্জাতিক প্রীতি ভলিবল ম্যাচে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি জওয়ানরা ২-০ সেটে ভারতের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ জওয়ানদের পরাজিত করে দেন। খেলার  শুরু থেকে দুই দেশের সীমান্তরক্ষী জওয়ানদের মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে। শুধু তাই নয়, এই ভলিবল ম্যাচ দেখার জন্য সাব্রুম মহকুমার বিভিন্ন এলাকার ক্রীড়া প্রেমীরা ছুটে এলেন। এই আন্তর্জাতিক প্রীতি ভলিবল খেলায় ভারতের  হয়ে উপস্থিত ছিলেন ৯৬ বিএসএফ-এর  কোম্পানি কমান্ড্যান্ট অফিসার লালা কৃষ্ণ কুমার লাল, ১০৯ বিএসএফ -র কোম্পানি কমান্ড্যান্ট অশোক কুমার যাদব এবং বাংলাদেশের ৪০ বিজিবি -র গুইমারা ক্যাম্পের কোম্পানি কমান্ড্যান্ট সোহেল আহমেদ, ৪৩ বিজিবি-র রামগড় ক্যাম্পের কোম্পানির কমান্ড্যান্ট মোহাম্মদ হাফিজুর রহমান প্রমূখ।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top