News Flash

  • Home
  • খেলা
  • Football:সাব্রুমে ফুটবল পুনরায় শুরু
Image

Football:সাব্রুমে ফুটবল পুনরায় শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর।। দূর্গা পূজোর জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় শুরু হচ্ছে প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতা। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে। পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার কালাঢেপা প্লে সেন্টার খেলবে ফাইন দুকফান এফ সি দলের বিরুদ্ধে। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে ওইদিন বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে নতুন করে সূচী প্রকাশ করা হয় শনিবার। নতুন সূচী অনুযায়ি আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ২৩ এবং ২৫ অক্টোবর। ফাইনাল ২৭ অক্টোবর। এদিকে আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সাজিয়ে তোলা হচ্ছে মাঠকে বলে জানা গেছে। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।  ‌

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top