নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ রাজধানীর দশমী ঘাট এলাকায় প্রতিমা নিরঞ্জন করার সময় মূর্তির নিচে চাপা পড়ে গুরুতর ভাবে আহত হল আগরতলা পুর নিগমের এক কর্মী৷ আহত নিগম কর্মীর নাম নারায়ণ সরকার৷
জানা যায় বৃহস্পতিবার রাতে প্রতিমা নিরঞ্জন করার সময় নিগমের কর্মী নারায়ণ সরকার আচমকা মূর্তির নিচে চাপা পড়ে যায়৷ সাথে সাথে অন্যান্য কর্মীরা তাকে উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়৷ পড়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহত নিগম কর্মীকে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ আহত নিগম কর্মী নারায়ন সরকার বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷

Tripura:বিসর্জনে গিয়ে মূর্তির নিচে চাপা পড়ে আহত পুর নিগমের কর্মী
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















