News Flash

  • Home
  • খেলা
  • Asia Cup:মহিলা এশিয়া কাপ : পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল থাইল্যান্ড
Image

Asia Cup:মহিলা এশিয়া কাপ : পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল থাইল্যান্ড

সিলেট, ৬ অক্টোবর (হি.স.): মহিলা এশিয়া কাপে চমক দেখাল থাইল্যান্ড। শেষ ওভারের টান টান উত্তেজনার লড়াইয়ে পাকিস্তানকে হারাল তারা। বৃহস্পতিবার সিলেটের মাঠে পাকিস্তানকে ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে নতুন এক ইতিহাস গড়েছে থাইল্যান্ড। পাকিস্তান মহিলা দলের বিপক্ষে এটিই তাদের প্রথম জয়।

২০তম ওভারে জিততে প্রয়োজন পড়ে ১০ রান। সেই রান ঠেকাতে ডায়ানা বেগের হাতে বল তুলে দেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ। কিন্তু অধিনায়কের মুখে হাসি ফোটাতে পারেননি তিনি। ঠিকই কাঙ্ক্ষিত ১০ রান তুলে নেন রোজেনান কোনাহ ও নাথান বোচাথান। ওভারের প্রথম বলটি ওয়াইড দেন ডায়ানা বেগ। পরের ডেলিভারিতে আসে এক রান। দ্বিতীয় বলটিই বাউন্ডারিতে পরিণত করেন আট নম্বর ব্যাটার কানোহ। পরের দুই বলে তিনি নেন ৩ রান। ম্যাচ তখন টাই। পঞ্চম বলটি মিডউইকেটে স্লগ করেই এক রানের জন্য দৌড়ান বোচাথান। জয়ের উল্লাসে মাতে থাই শিবির।

বৃহস্পতিবার সিলেটের মাঠে পাকিস্তানকে ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে নতুন এক ইতিহাস গড়েছে থাইল্যান্ড। পাকিস্তান নারী দলের বিপক্ষে এটিই তাদের প্রথম জয়।

শুরুতে ব্যাট করতে নেমে সিদ্রা আমিনের অর্ধশতকে ৫ উইকেটে ১১৬ রান তুলে পাকিস্তান।

জবাবে নেমে থাইল্যান্ডের ওপেনার নাথাকান চান্থাম করেন হাফ সেঞ্চুরি। ৫১ বলে ৬১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি।

পাকিস্তানের বোলারদের সামনে চান্থাম ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান মাত্র ১৭। সেটি খেলেছেন থাই অধিনায়ক নারুইমল চাইওয়াই। ওপেনার নান্নাপাথ কোনচারনকাইয়ের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ১৩ রান।

তবে ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ইনিংস খেলে চান্থামই দলের জয়ে ভিত গড়ে দেন।

শেষ দিকে কোনাহ (৩) ও বোচাথান (৯) রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন নিদা দার ও তুবা হাসান। একটি করে পেয়েছেন নাসরাত সান্ধু ও কায়েনাথ ইমতিয়াজ।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১১৬ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। ওপেনার সিদরা আমিন ৬৪ বলে খেলেন ৫৬ রানের ইনিংস। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

ওপেনার মুনিবা আলি ১৪ বলে ১৫, নিদা দার ২২ বলে ১২, আর আলিয়া রিয়াজ ৯ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

৪ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন থাইল্যান্ডের অফস্পিনার সরনাইন তিপোচ।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top