News Flash

  • Home
  • বিদেশ
  • Nepal:নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১৬, আহত হয়েছেন আরও ২৪ জন
Image

Nepal:নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১৬, আহত হয়েছেন আরও ২৪ জন

কাঠমান্ডু, ৬ অক্টোবর (হি.স.): নেপালের বারা জেলায় যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ২৪ জন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নেপালের মধ্যেশ প্রদেশের নারায়ণঘাট থেকে বীরগঞ্জ যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পূর্ব-পশ্চিম মহাসড়কের বারা জেলার জিতপুর সিমরার তিন নম্বর সেতুর কাছে বাসটি উল্টে নদীতে পড়ে যায়। বাসটি পড়ে যাওয়ার সাথে সাথে চিৎকারের শব্দে ঘটনাস্থলেই চৌদ্দ জনের মৃত্যু হয়। আহত ২৬ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যাদের মধ্যে দুজন মারা যান।
মাকওয়ানপুর জেলার পুলিশ প্রধান বামদেব ক্ষেত্রী বলেছেন যে দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ২৪ জন গুরুতর আহতদের কাছাকাছি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অনেকের অবস্থা গুরুতর, তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

Releated Posts

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top