News Flash

  • Home
  • বিদেশ
  • Death:গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে নিহত ১৭, নিখোঁজ ১৫ জন
Image

Death:গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে নিহত ১৭, নিখোঁজ ১৫ জন

এথেন্স, ৬ অক্টোবর (হি.স.): গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির লেসবস দ্বীপের উপকূলে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৫ জন।

ডুবে যাওয়া ওই নৌকাটিতে ৪০ জনের বেশি আরোহী ছিল। নৌকাটি ডুবে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন নারী ও এক শিশু রয়েছে। এখনও পর্যন্ত ১০ জন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৫ জন। নৌকাটির আরোহীদের সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলেও জানিয়েছে গ্রিক কোস্ট গার্ড।

এর আগে, গত বুধবার দক্ষিণ গ্রিসের দ্বীপ কিথিরার উপকূলে ৯৫ শরণার্থী নিয়ে আরেকটি নৌকা ডুবে যায়। এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৫ জন।

ইউরোপে ২০১৫–১৬ সালের অভিবাসী সংকটের সময় ইউরোপে প্রবেশের অন্যতম পথ ছিল গ্রিস। সিরিয়া, লিবিয়া, ইরাক, আফগানিস্তানের লোকজন সর্বস্ব হারিয়ে আশ্রয়ের আশায় এই পথ দিয়ে তুরস্ক হয়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করত। সেই ধারা এখন খানিকটা কমে গেলেও তা অব্যাহত রয়েছে।

Releated Posts

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026

ট্রাম্প-মোদি বৈঠককে ভারত-আমেরিকা সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা

ওয়াশিংটন, ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Jun 17, 2026

পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টাকে স্বাগত মোদির, বললেন ‘সমুদ্রপথ নিরাপদ রাখা জরুরি’

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 17, 2026

বাণিজ্য ও বিনিয়োগে জোর, ভারত-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার মোদি-তাকাইচির

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): বাণিজ্য ও বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top