News Flash

  • Home
  • খেলা
  • Cricket:পুনেতে ভিনু মানকড় ট্রফি ত্রিপুরা – গোয়া ম্যাচ শুক্রবার
Image

Cricket:পুনেতে ভিনু মানকড় ট্রফি ত্রিপুরা – গোয়া ম্যাচ শুক্রবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।। আগামীকাল থেকে অভিযান শুরু করছে ত্রিপুরা। প্রতিপক্ষ গোয়া। অনূর্ধ্ব-‌১৯ ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে। পুনের জিমখানা স্টেডিয়ামে হবে ম্যাচটি। ওই ম্যাচে মাঠে নামার আগে দুদলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। এবছর ত্রিপুরার দল যথেষ্ট ব্যালান্সড। ফলে লড়াই হবে জমজমাট। তবে রাজ্য ক্রিকেট সংস্থার একগুয়েমি সিদ্ধান্তের জন্য মুখ খুলতে নারাজ ক্রিকেটার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট। ফলে দলের প্রস্তুতি সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি। যতটুকু খবর, জিমখানার উইকেট ব্যাটিং সহায়ক। ফলে টসে জয়লাভ করলে সম্ভবত ত্রিপুরা প্রথমে ব্যাটিং নেবে। এবং একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোরও পরিকল্পনা রয়েছে প্রথম একগাদশে। আসরে ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অনন্দ ভৌমিক। ডেপুটি হিসাবে রয়েছেন দুর্লব রায়।  গোয়া ম্যাচের পর  ৮ অক্টোবর রাজস্থান, ১০ অক্টোবর মেঘালয়, ১২ অক্টোবর ওড়িশা এবং ১৪ অক্টোবর বিদর্ভ-‌র বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। রাজ্য দল:‌ আনন্দ ভৌমিক (‌অধিনায়ক), দুর্লব রায় (‌সহ অধিনায়ক), আরমান হুসেন, নবারূন চক্রবর্তী (‌উইকেট রক্ষক), অরিজিৎ দেবনাথ, সপ্তজিৎ দাস, শ্রাবণ গোস্বামী, দ্বীপজয় দেব (‌উইকেট রক্ষক)‌‌‌‌, অর্কজিৎ দাস, দীপ্তনু চক্রবর্তী,, অর্কদ্যোতি দেব, দেবরাজ দে, দীপায়ন দাস, আব্দুল কালাম এবং রাজদীপ দত্ত। স্ট্র‌্যান্ডবাই:‌ প্রিন্স মিত্র, প্রীতম দাস,রিব্রজিৎ দাস, করণ দে, তথাগত চক্রবর্তী। চিফ কোচ:‌ গৌতম সোম, সহকারি কোচ:‌ সুবল চৌধুরি, অনুপম দে, ফিজিও:‌ রাজন চৌধুরি, ট্রেণার:‌ উত্তম দে।  ‌

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top