News Flash

  • Home
  • খেলা
  • Football:দিল্লিতে এস.এম কাপ ফুটবল কো: ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল
Image

Football:দিল্লিতে এস.এম কাপ ফুটবল কো: ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।। শেষ আটে ত্রিপুরা স্পোর্টস স্কুল। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে ঝাড়খন্ডের বিরুদ্ধে। ৯ অক্টোবর হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৭ বালকদের সুব্রত মুখার্জি কাপ ফুটবলে। ‘‌বি’ গ্রুপে অপ্রতিরোধ্য থেকে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেন শুভেনজিৎ সিনহার ছেলেরা। গ্রুপের প্রথম ম্যাচে আই পি এস সি দলকে ৪-‌০ গোলে বিধ্বস্ত করেছিলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। দলের পক্ষে বিনোদ রিয়াং দুটি, জন জমাতিয়া এবং বীরু দেববর্মা একটি গোল করেছিলো। দ্বিতীয় ম্যাচে লাক্ষাদ্বীপ দলকে ২-‌০ গোলে পরাজিত করেছিলো। স্পোর্টস স্কুলের পক্ষে দুটি গোল করেছিলো কিশোর দেববর্মা। বুধবার গ্রুপের শেষ ম্যাচে মহারাষ্ট্রকে কার্যত বিধ্বস্ত করে ৪-‌০ গোলে জয় পায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। ‌দলের পক্ষে বিনোদ রিয়াং দুটি, জন জমাতিয়া এবং বীরু দেববর্মা একটি করে গোল করেছিলো। গ্রুপে তিনটি ম্যাচেই জয় পেয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। দলীয় ফুটবলারদের পারফরম্যান্সে খুশি কোচ শুভেনজিৎ সিনহা এবং ম্যানেজার রাজেশ রায় চৌধুরি। তবে কোয়ার্টার ফাইনালে ফুটবলারদের আরও ভালো খেলতে হবে মনে করেন কোচ। দিল্লি থেকে টেলিফোনে কোচ শুভেনজিৎ বলেন, “যোগ্য দল হিসাবেই আমরা শেষ আটে পৌঁছেছি। তবে ঝাড়খন্ড যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। সেমিফাইনালের টিকিট পেতে হলে আরও অনেক ভালো খেলতে হবে আমাদের এবং প্রতিপক্ষকে হারাতেই হবে।”

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top