News Flash

Image

Accident:গাড়ির ধাক্কায় নিহত শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ বাড়ি ফেরার সময় দুর্গামণ্ডপের সামনে গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক শ্রমিক৷ ঘটনা মঙ্গলবার সকালে মোহনপুর মহকুমার শ্যামপাড়া চলন্তিকা ক্লাব সংলগ্ণ সড়কে৷ খবর পেয়ে ছুটে আসে পরিবারের সদস্যরা৷ তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তাঁর অবস্থা বেগতিক দেখে জিবিতে স্থানান্তর করে দেন৷ তবে স্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্স খারাপ থাকায় অন্যগাড়ির ব্যবস্থা করে পাঠাতে কিছুতে সময় লেগে যায় বলে পরিবারের অভিযোগ৷ অবশেষে জিবিতে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুকেশ সিং-র৷ এই ঘটনায় পরিবারের নেমে এসেছে শোকের ছায়া৷ জানা গেছে মৃত শ্রমিকের বাড়ি বিহার৷ কিন্তু স্থানীয় এক মহিলাকে বিয়ে করে ব্রহ্মকুন্ড এলাকায় বসবাস করত৷

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top