News Flash

  • Home
  • দিনের খবর
  • ইডি-র সমন পেয়েও সময় চাইলেন শিবকুমার, প্রত্যাখ্যান করল প্রবর্তন নির্দেশালয়
Image

ইডি-র সমন পেয়েও সময় চাইলেন শিবকুমার, প্রত্যাখ্যান করল প্রবর্তন নির্দেশালয়

বেঙ্গালুরু, ৬ অক্টোবর (হি.স.): ইডি-র সমন পেয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সময় চাইলেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। যদিও, সেই আর্জি প্রত্যাখ্যান করেছে প্রবর্তন নির্দেশালয়।

ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে আর্থিক কন্ট্রিবিউশন সম্পর্কিত তদন্তের জন্য সমন জারি করেছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এই মামলায় সমন পাঠানো হয়েছে কর্ণাটক কংগ্রেসের প্রদেশ সভাপতি ডি কে শিবকুমারকে। শুধুমাত্র ডি কে শিবকুমার নন, তাঁর ভাই কংগ্রেস সাংসদ ডি কে সুরেশকেও সমন পাঠানো হয়েছে। ডি কে শিবকুমার ও তাঁর ভাই ডি কে সুরেশকে আগামী ৭ অক্টোবর হাজিরা দিতে বলা হয়েছে।
এদিন ভারত জোড়ো যাত্রা চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডি কে শিবকুমার বলেছেন, আমি ইডি-র সামনে হাজির হওয়ার জন্য সময় চেয়েছিলাম যা প্রত্যাখ্যান করা হয়েছে। আমি আমার নেতাদের সঙ্গে আলোচনা করব এবং তারপর ঠিক করব।

Releated Posts

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top