News Flash

Image

মেঘালয়ে ১ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার তিন

শিলং, ৪ অক্টোবর (হি.স.) : মেঘালয়ের রি-ভোই পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় এক কোটি টাকার হেরোইন। হেরোইন পাচারে জড়িত অভিযোগে মণিপুরের দুই মহিলা এবং নাগাল্যান্ডের এক সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদক পাচারের বিরুদ্ধে নিরলস অভিযান অব্যাহত রেখে মেঘালয় পুলিশ। এরই অঙ্গ হিসেবে সোমবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে রি-ভোই পুলিশ এক কোটি টাকার হেরোইনের সঙ্গে নাগাল্যান্ড ও মণিপুরের তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। তাদের হেফাজত থেকে হেরোইন সহ তিনটি সিম ভরতি মোবাইল ফোনের হ্যান্ডসেটও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আজ রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা টুইট করে এ খবর দিয়েছেন। তিনি লিখেছেন, আমরা রাজ্য থেকে মাদক নির্মূল করতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বেঁচে থাকার জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। মাদক বিরোধী অভিযানে এই সাফল্যে তিনি মেঘালয় পুলিশকে স্যালুট জানিয়ে লিখেছেন, চালিয়ে যান।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top