News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মেঘালয়ের রাজ্যপাল পদে শপথ ব্রিগেডিয়ার বিডি মিশ্রের
Image

মেঘালয়ের রাজ্যপাল পদে শপথ ব্রিগেডিয়ার বিডি মিশ্রের

শিলং, ৪ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্রদেশের রাজ্যপাল ব্রিগেডিয়ার (অবসরপ্ৰাপ্ত) ড. বিডি মিশ্র মেঘালয়ের রাজ্যপাল পদে শপথ নিলেন। শিলঙে রাজভবনের দরবার হল-এ আজ তাঁকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন মেঘালয় উচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। বিদায়ী রাজ্যপাল সত্যপাল মালিকের স্থলাভিষিক্ত হয়েছেন ড. বিডি মিশ্র।

গত ১ অক্টোবর ব্রিগেডিয়ার (অবসরপ্ৰাপ্ত) ড. বিডি মিশ্রকে মেঘালয়ের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিদায়ী রাজ্যপাল সত্যপাল মালিকের মেয়াদ শেষ হয়েছে গতকাল ৩ অক্টোবর।

আজকের শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা ও তাঁর মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এবং রাজ্যের শীর্ষ আধিকারিকগণ। এর পর তাঁর টুইটার হ্যান্ডলে মুখ্যমন্ত্রী নতুন রাজ্যপালকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, মেঘালয়ের উন্নয়নে আমরা তাঁর পরামর্শ এবং সমর্থনের জন্য অপেক্ষা করছি। আমরা তাকে আমাদের সুন্দর রাজ্যে স্বাগত জানাই।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দুর্গম এলাকাতেও ভোটারদের উৎসাহ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনে সোমবার সকাল থেকে…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top