News Flash

  • Home
  • দিনের খবর
  • হেমতাবাদে পুজো দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক ১
Image

হেমতাবাদে পুজো দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক ১

হেমতাবাদ, ৪ অক্টোবর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের মহিপুর সংলগ্ন বাসলি মোড় এলাকার ১০এ রাজ্য সড়কে পুজো দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। গুরুতর জখম আরও এক। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’টি বাইকে মোট পাঁচজন ছিলেন। তাঁদের মধ্যে একজন বাইক আরোহী পলাতক বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। অপর বাইক আরোহীকে আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ। গুরুতর জখমকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। বাইকে থাকা পাঁচজন মদ্যপ অবস্থায় ছিলেন। এর জেরেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতদের নাম মিঠুন রায় ও বিশ্বজিৎ রায়। বাড়ি কালিয়াগঞ্জ থানার বালাস গ্রামে। জখমের নাম সঞ্জীব রায়। তাঁর বাড়ি কালিয়াগঞ্জ থানার মুদাফত গ্রাম পঞ্চায়েতের উত্তর গৌরিপুর গ্রামে।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top