News Flash

  • Home
  • দিনের খবর
  • নবরাত্রি উদযাপনের সময় গুজরাটের খেদায় গন্ডগোল; আহত ৬ জন, ১০-১১ জন আটক
Image

নবরাত্রি উদযাপনের সময় গুজরাটের খেদায় গন্ডগোল; আহত ৬ জন, ১০-১১ জন আটক

খেদা, ৪ অক্টোবর (হি.স.): নবরাত্রি উদযাপনের সময় গুজরাটের খেদা জেলায় ঝামেলা! পাথর নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন ৬ জন, ভেঙেছে সরপঞ্চের গাড়ির কাচও। আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হলে, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মাতার তালুকার অন্তর্গত উন্ধেলা গ্রামে।

ডিএসপি (খেদা) রাজেশ গান্ধিয়া জানিয়েছেন, সোমবার রাতে উন্ধেলা গ্রামে নবরাত্রি উদযাপনের সময় আরিফ ও জহির নামে দু”জনের নেতৃত্বে একটি গোষ্ঠী ঝামেলা শুরু করে। পরে তারা পাথর ছুঁড়লে ৬ জন আহত হন। ডিএসপি আরও জানিয়েছেন, অভিযুক্তদের শীঘ্রই চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কী কারণে এই ঝামেলার সূত্রপাত, তা জানা যায়নি।

ডিএসপি নাদিয়াদ ভি আর বাজপেয়ী জানিয়েছেন, মহিলা-সহ ১৫০-২০০ জন ঝামেলা বাধায়। সরপঞ্চ ৪৩ জনকে শনাক্ত করেছেন, ১০-১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, সোমবার রাতে খেদার ওই গ্রামে গড়বা অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল মুসলিমদের একটি গোষ্ঠী। সরপঞ্চের গাড়ি ভাঙচুর করা হয়েছে, মন্দিরের পাথর ছোড়া হয়। তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top