News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested:সন্ধ্যায় আটক পরিচালক কমলেশ্বর সহ একাধিক বাম নেতা
Image

Arrested:সন্ধ্যায় আটক পরিচালক কমলেশ্বর সহ একাধিক বাম নেতা

কলকাতা, ৩ অক্টোবর (হি.স.) : পুজোর মাঝেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা অব্যাহত। বামেদের বুক স্টলে হামলার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার তারই প্রতিবাদ সভা ডেকেছিল বামেরা। সেই সভা থেকেই একাধিক বাম নেতাকে আটক করল কলকাতা পুলিশ।

কলকাতায় বইয়ের বিপণি ভাঙচুরের প্রতিবাদ জানাতে গিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য, কল্লোল মজুমদার, গৌতম গঙ্গোপাধ্যায় ছাড়াও আটক হন বিশিষ্ট চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ও। তিনিও এ দিন প্রতিবাদে সামিল হয়েছিলেন। কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ-এর কাছে একটি পুজো মণ্ডপের পাশেই এই ঘটনা ঘটেছে।

রাসবিহারীর প্রতাপাদিত্য রোডে সিপিএমের বিপণিতে সপ্তমীর রাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল। অভিযোগের তির ছিল তৃণমূলের ‘আশ্রিত দুষ্কৃতী’দের দিকে। অভিযোগ, ওই বইয়ের বিপণিতে ‘চোর ধরো, জেল ভরো’র পোস্টার দেখেই শাসক দলের আপত্তির সূত্রপাত।

পুলিশ জানিয়েছে, বইয়ের বিপণি ও প্রতিবাদ সভা ঘিরে গন্ডগোল এড়াতেই গ্রেফতার করা হয়েছে। তৃণমূল প্রশ্ন তুলেছে, পুজো কমিটির সুবিধা-অসুবিধা না দেখে বইয়ের স্টল খুলে বসতে হবে কেন?

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top