News Flash

  • Home
  • বিদেশ
  • Esvante Pabo:নোবেল পুরস্কার ঘোষণা শুরু, মেডিসিনে নোবেল পেলেন সুইডেনের এসভান্তে পাবো
Image

Esvante Pabo:নোবেল পুরস্কার ঘোষণা শুরু, মেডিসিনে নোবেল পেলেন সুইডেনের এসভান্তে পাবো

স্টকহোম, ৩ অক্টোবর (হি.স.) : বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান হিসেবে বিবেচিত নোবেল পুরস্কারের ঘোষণা শুরু হয়েছে। সুইডিশ জেনেটিসিস্ট (জেনেটিসিস্ট) এসভান্তে পাবো ২০২২ সালের মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন। সোমবার এই পুরস্কারের কথা ঘোষণা করল সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি। বিলুপ্ত হোমিনিনসের জিনোম এবং মানবজাতির বিবর্তন নিয়ে গবেষণা করে এই স্বীকৃতি পাবোর। পুরস্কার মূল্য হিসাবে পাবেন ১ কোটি সুইডিশ ক্রাউনস। ভারতীয় মুদ্রায় প্রায় সাত কোটি ৩৬ লক্ষ ৫৩ হাজার ৭০৫ টাকা।

পাবোর জন্ম সুইডেনে। আজকের মানব প্রজাতির বিলুপ্ত পূর্বসূরি ছিল নিয়ানডারথাল। সেই নিয়ানডারথালের জিনোম পরীক্ষা করেছেন পাবো। বর্তমান মানব প্রজাতির আর এক পূর্বসূরি হোমিনিন নিয়েও গবেষণা করেছেন এই সুইডিশ বিজ্ঞানী। গবেষণায় তিনি জানতে পেরেছেন, ওই বিলুপ্ত প্রজাতি থেকে জিন ট্রান্সফার হয়েছে বর্তমান মানব প্রজাতির শরীরে।
গত বছর মেডিসিন বিভাগে নোবেল পেয়েছিলেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাটাপৌটিয়ান। মানব শরীর কীভাবে উষ্ণতা এবং স্পর্শ উপলব্ধি করে, সেই প্রক্রিয়া আবিষ্কার করে নোবেল পেয়েছিলেন তাঁরা।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top