News Flash

  • Home
  • প্রধান খবর
  • Eknath Shinde:ফোন তুললেই বলতে হবে ‘বন্দে মাতরম’, মহারাষ্ট্রে নির্দেশ সরকারি কর্মীদের
Image

Eknath Shinde:ফোন তুললেই বলতে হবে ‘বন্দে মাতরম’, মহারাষ্ট্রে নির্দেশ সরকারি কর্মীদের

মুম্বই, ২ অক্টোবর (হি.স.): এবার থেকে ফোন ধরে যে কোনও সরকারি কর্মীকে ‘হ্যালো’ নয় ‘বন্দে মাতরম’ বলতে হবে ৷ সব সরকারি কর্মীদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক করেছে মহারাষ্ট্র সরকার ৷ আজ রবিবার থেকে তা কার্যকর ৷

শনিবার বেলার দিকে একটি নোটিফিকেশন জারি করে এ নিয়ম লাগু করে বর্তমান শিন্ডে সরকার ৷ নোটিফিকেশনে জানানো হয়, ‘বন্দে মাতরম’ বললে মানুষের মনের মধ্যে একটা জাতীয়তাবোধের ধারণা তৈরি হবে ৷ অন্যদিকে ‘হ্যালো’ বলার কোনও মানে নেই ৷ এই নতুন নিয়ম শুধুমাত্র ফোনেই সীমাবদ্ধ নয়, রাজ্যের বিভিন্ন অনুষ্ঠান, জনসভাতেও কার্যকর হবে ৷ এতে ইতিবাচক পরিবেশের তৈরি হবে ৷

উল্লেখ্য, আগস্টের মাঝামাঝি এই প্রস্তাব দিয়েছিলেন বনমন্ত্রী সুধীর মুনগানতিওয়ার ৷ কিন্তু সরকার এই প্রস্তাবে রাজি হচ্ছিল না ৷ সব সরকারি কর্মী, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং রাজ্য প্রশাসনের শেষ স্তর পর্যন্ত সবাইয়ের জন্য এই নিয়ম প্রযোজ্য৷ স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে দেশজুড়ে নানা ভাবে উদযাপন চলছে ৷ তারই অঙ্গ এটি ৷

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top