News Flash

Image

Durga Puja:পুজোয় জনজোয়ার বর্ধমানের মণ্ডপগুলিতে

বর্ধমান, ২ অক্টোবর (হি. স.) : পুজোর শুরুতে শনিবার বৃষ্টিতে রাজ্য ভিজলেও মানুষের উন্মাদনায় ভাঁটা পড়েনি ৷ কলকাতা হাওড়ার পাশাপাশি এবার ঠাকুর দেখতে ভিড় উপচে পড়ছে জেলার মণ্ডপগুলিতে । ষষ্ঠীতে মানুষের জনজোয়ার দেখা গিয়েছে বর্ধমানের মণ্ডপে মণ্ডপে ৷ ভিড় দেখা যাচ্ছে সপ্তমীতেও ।

আজ মহাসপ্তমী ৷ ইতিমধ্যে কলকাতা-সহ জেলার মণ্ডপগুলিতে ভিড় উপচে পড়ছে ৷ পুজোর শুরুতে শনিবার বৃষ্টিতে রাজ্য ভিজলেও মানুষের উন্মাদনায় ভাঁটা পড়েনি ৷ বর্ধমানের মণ্ডপে মণ্ডপে মানুষের জনজোয়ার দেখা গিয়েছে ৷ শহরের আলমগঞ্জ বারোয়ারির পুজো এ বছর ৭২তম বর্ষে পদার্পণ করল ৷ তাদের এবারের থিম রাজস্থানের শিল্প খোঁজা বাংলায় । রাজস্থানের রাজবাড়ির আদলে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ ৷ এছাড়া বর্ধমানে রয়েছে আরও উল্লেখ্যযোগ্য কিছু পুজো ৷ যেমন, পায়রাখানা গলির ময়ূর মহল মাতৃ সংঘের এবারের থিম-এ এক অন্য জগতে মা । আলো ও থার্মোকলের কাজে দর্শনার্থীদের নজর কাড়ছে এই পুজো মণ্ডপ । ৬১তম বর্ষে লাল্টু স্মৃতি সংঘ এ বছর তুলে ধরেছে চালচিত্র । পুরাণ, রামায়ণ, মহাভারত-সহ প্রাচীন গ্রন্থের কাহিনী পটচিত্রের মাধ্যমে চালচিত্রে তুলে ধরা হয়েছে মণ্ডপে। যা দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন সাধারণ মানুষ ।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top