News Flash

  • Home
  • খেলা
  • T-20:সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, সিরিজ জেতা হাতছানি রোহিতদের কাছে
Image

T-20:সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, সিরিজ জেতা হাতছানি রোহিতদের কাছে

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.) : রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে নামছে ভারত। কিন্তু চলতি সিরিজ নয়, বরং সামগ্রিক আলোচনাটাই থাকল বুমরাহকে নিয়ে। আসন্ন টি-২০ বিশ্বকাপে জশপ্রীত বুমরাহকে নিয়ে এখনই চূড়ান্ত কোনও সিদ্ধান্তে আসতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁকে পাওয়া নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে দ্রাবিড় বলে দেন, “আমরা বুমরাহ নিয়ে সরকারি বার্তার অপেক্ষায় আছি। সেটা পেলে তার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করব। আপাতত তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে নেই। আমি ডাক্তারি রিপোর্টে ঢুকতে চাই না। বরং আমি বিশেষজ্ঞদের মতামতের অপেক্ষায় আছি। যতক্ষণ না সরকারি বার্তা আসছে যে, বুমরাহ বিশ্বকাপে খেলতে পারবে না, ততক্ষণ আমরা আশা ছাড়তে রাজি নই।”

তিরুবন্ততপুরমে প্রথম ম্যাচে ৮ উইকেটে প্রোটিয়াদের পরাস্ত করার পর আজ রবিবার সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারতীয় দল। দেশের মাটিতে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ জয়ের হাতছানি রোহিত শর্মাদের কাছে। টি২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতলে তার চেয়ে বড় কিছু মনোবল বাড়ানোর জিনিস হতেই পারে না রোহিতদের কাছে। চলতি সিরিজ কিছুতেই মঙ্গলবার ইন্দোরে শেষ ম্যাচ পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় না টিম ইন্ডিয়া। এই টি২০ সিরিজ খেলেই ওয়ানডে-তে না খেলে রোহিত, বিরাট কোহলি সহ টিম ইন্ডিয়ার অনেকেই আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন। অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতায় জোর দিচ্ছে টিম ইন্ডিয়া। গুয়াহাটিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টি২০ বিশ্বকাপের আগে একটা ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাক, তা কিছুতেই চাইছে না দুদল।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top