News Flash

  • Home
  • খেলা
  • Mirabai Chanu:জাতীয় গেমসে সোনা জিতলেন মীরাবাই চানু
Image

Mirabai Chanu:জাতীয় গেমসে সোনা জিতলেন মীরাবাই চানু

আমেদাবাদ, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : ফের সোনার মেয়ে মীরাবাই চানু। আমেদাবাদে আয়োজিত ৩৬তম জাতীয় গেমসে সোনা জিতলেন ভারতের তারকা ভারত্তোলক মীরাবাই চানু। মহিলাদের ভারত্তোলনের ৪৯ কেজি বিভাগে মোট ১০৭ কেজি ওজন তুলে সোনা জিতলেন চানু। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জেতেন মনীপুরের তারকা এই কুস্তিগির। গত বছর টোকিও অলিম্পিকে রুপো জেতেন চানু।

অলিম্পিক পদকের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়ন, এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক ও দুটো কমনওয়েলথ গেমসে সোনা জয়ীকে এদিন জাতীয় গেমসে বেশ কড়া টক্কর দেওয়ার চেষ্টা করেন সঞ্জিতা চানু। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল তিলোত্তমা সেনকে ১৬-১০ হারিয়ে সোনা জিতলেন এলাভেনিল বালারিভান, বাঙলার মেহুলি ঘোষ জেতেন ব্রোঞ্জ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার আমেদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে জাতীয় গেমসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৬টি বিভাগে গোটা ভারতের প্রায় ১৫,০০০ ক্রীড়াবিদ, কোচ এবং কর্মকর্তারা গেমসে অংশ নেবেন। আমেদাবাদ, গান্ধীনগর, সুরাট, বরোদা, রাজকোট এবং ভাবনগর -গুজরাটের এই ছয়টি শহরে গেমসের বিভিন্ন বিভাগে খেলা হবে। মোট ৭ হাজার জন ক্রীড়াবিদ অংশ নেবেন। গেমসের শেষ দিন ১০ অক্টোবর।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top