News Flash

  • Home
  • খেলা
  • Handball:স্টেট সিনিয়র হ্যান্ডবল মীট
Image

Handball:স্টেট সিনিয়র হ্যান্ডবল মীট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। রাজ্য সিনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এডি নগর পুলিশ হকি গ্রাউন্ডে ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অজন্তা ব্যানার্জি মেমোরিয়াল ও ৩৩ তম সিনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। পুরুষ ও মহিলা উভয়-বিভাগে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা আগামীকাল চূড়ান্ত পর্যায়ের খেলা শেষে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিযোগিতা শেষে বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। আজ এর আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে পশ্চিম জেলা সভাধিপতি শ্রীমতি অন্তরা দেব সরকার, ইকফাই ইউনিভার্সিটির উপাচার্য ডঃ বিপ্লব হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।‌ পৌরহিত্য করেন সংস্থার সভাপতি সূর্যকান্ত পাল। সব কটি জেলার খেলোয়াররাই এতে অংশ নিচ্ছে।‌ সকলের সহযোগিতায় চ্যাম্পিয়নশিপ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করে সংশ্লিষ্ট সকলকে সংস্থার সচিব লিটন পাল ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top