News Flash

  • Home
  • বিদেশ
  • Myanmar:সুচির আরও তিন বছরের কারাদণ্ড
Image

Myanmar:সুচির আরও তিন বছরের কারাদণ্ড

নে-পি-দ, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনে মামলায় মায়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তার প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান শন টার্নেলকেও একই সাজা দেওয়া হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে একটি সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। যার সর্বোচ্চ সাজা ১৪ বছরের কারাদণ্ড। তবে, আদালতে সু চি ও শন টার্নেল নিজেদের নির্দোষ বলে দাবি করেন।

সু চির অর্থনৈতিক উপদেষ্ঠা শন টার্নেল অস্ট্রেলিয়ার ম্যাকোয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিষয়ের প্রফেসর। টার্নেলের কারাদণ্ডের ব্যাপারে এখনও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিদেশমন্ত্রক কোনও প্রতিক্রিয়া দেখায়নি।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি মায়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সামরিক জুন্টা সরকার। এরপর পর সু চিসহ তার বেশ কয়েকজন অর্থনৈতিক উপদেষ্টা, রাজনীতিক, আইনপ্রণেতা, কূটনীতিক ও সাংবাদিকদের গ্রেফতার করে জান্তা সরকার। দুর্নীতি, নির্বাচনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘনসহ সু চির বিরুদ্ধে কমপক্ষে ১৮ টি অপরাধের অভিযোগ আনা হয়েছে, যা দোষী প্রমাণিত হলে সু চির প্রায় ১৯০ বছর কারাদণ্ড হতে পারে। এখন পর্যন্ত তাকে বিভিন্ন মামলায় ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Releated Posts

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলা, আহত অন্তত ১০; বাংলাদেশে তীব্র নিন্দা

ঢাকা, ৬ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও পড়ুয়াদের উপর হামলার ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-তানজানিয়া সংসদীয় সহযোগিতা আরও গভীর করার আলোচনা

দার এস সালাম, ৬ অক্টোবর (আইএএনএস): তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের পার্শ্ববৈঠকে ভারত ও তানজানিয়া…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-কোত দিভোয়ার সহযোগিতা জোরদারে দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষায় গুরুত্ব

আবিদজান, ৬ অক্টোবর (আইএএনএস): দক্ষতা উন্নয়ন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা আরও…

ByByNews Desk Oct 6, 2026

বাণিজ্য, পরিকাঠামো ও উদ্ভাবনে ভারত-সুইজারল্যান্ড সম্পর্ক আরও গভীর

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): টেকসই পরিকাঠামো, তরুণ পেশাজীবীদের বিনিময়, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতি তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top