News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ে একই পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে খুন, তদন্ত শুরু পুলিশের

ছত্তিশগড়ে একই পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে খুন, তদন্ত শুরু পুলিশের

রায়পুর, ২৯ সেপ্টেম্বর (হি.স.): ছত্তিশগড়ের দুর্গ জেলায় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে একই পরিবারের ৪ জন সদস্যকে। স্বামী, স্ত্রী ও এক ছেলে ও এক মেয়েকে কুঠার দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ।

দুর্গ-এর পুলিশ অভিষেক পল্লব জানিয়েছেন, খুনি তাঁদের বাড়ি সম্পর্কে জানত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্বামীর ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।তদন্ত শুরু হয়েছে। মৃতদের নাম-ভোলানাথ যাদব (৩৪), স্ত্রী নায়লা যাদব (৩০), ছেলে পরমদ যাদব (৮), মেয়ে মুক্তা যাদব (১৩)। তাঁদের মূল বাড়ি ওডিশার বলঙ্গির জেলার ডিরগা সিন্ধি কালা গ্রামে, স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে দুর্গ জেলার কুমহারিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন ভোলানাথ যাদব।
দুর্গের এসপি অভিষেক পল্লব বলেছেন, “স্বামী, স্ত্রী এবং দুই সন্তানকে কুঠার দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। খুনের কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভোলানাথের ভাই এই খুনের সঙ্গে জড়িত। শ্বাসরোধের কোনও চিহ্ন দেখা যাচ্ছে না। জমি নিয়ে বিরোধ থাকতে পারে। আঙুলের ছাপ নেওয়া হয়েছে। বুধবার রাত ১০টার পর ঘটনাটি ঘটেছে। খুব শীঘ্রই খুনের কারণ খুঁজে বের করা হবে এবং খুনিকে গ্রেফতার করা হবে।”

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top