নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্ঢেম্বর৷৷ বন দপ্তরের বিভিন্ন পার্কগুলিতে কর্মরত পি এল কর্মীরা এফ এল ডাব্লিউ পদে উত্তীর্ণ হওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ বার বার মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে দেখা করেও কাজের কাজ কিছুই হয়নি৷ সবাই শুধু আশ্বাসই দিয়েছেন৷ এর আগেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন তারা৷ ও বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করেছেন বলে জানিয়েছেন কর্মীরা৷ বুধবার তারা পুনরায় বনমন্ত্রী এন সি দেববর্মার বাড়িতে উনার সঙ্গে দেখা করেন৷ কর্মীদের অভিযোগ, ওদের বর্তমান বেতন হচ্ছে সাত হাজার চারশ৷ যার মধ্যে বিভিন্ন ট্যাক্স কাটা হচ্ছে৷ ফলে খুবই অল্প টাকা বেতন ভাতা পাচ্ছেন তারা৷ যা দিয়ে তাদের সংসার চালানো অনেকটাই কষ্টের হয়ে পড়েছে৷ তাই সরকার যেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে সেই আবেদন করেছেন তারা৷

বনমন্ত্রীর সাথে দেখা করলেন বন দপ্তরে অস্থায়ী কর্মীরা
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















