News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বনমন্ত্রীর সাথে দেখা করলেন বন দপ্তরে অস্থায়ী কর্মীরা
Image

বনমন্ত্রীর সাথে দেখা করলেন বন দপ্তরে অস্থায়ী কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্ঢেম্বর৷৷  বন দপ্তরের বিভিন্ন পার্কগুলিতে কর্মরত পি এল কর্মীরা এফ এল ডাব্লিউ পদে উত্তীর্ণ হওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ বার বার মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে দেখা করেও কাজের কাজ কিছুই হয়নি৷ সবাই শুধু আশ্বাসই দিয়েছেন৷ এর আগেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন তারা৷  ও বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করেছেন বলে জানিয়েছেন কর্মীরা৷ বুধবার তারা পুনরায় বনমন্ত্রী এন সি দেববর্মার বাড়িতে উনার সঙ্গে দেখা করেন৷ কর্মীদের অভিযোগ, ওদের বর্তমান বেতন হচ্ছে সাত হাজার চারশ৷ যার মধ্যে বিভিন্ন ট্যাক্স কাটা হচ্ছে৷ ফলে খুবই অল্প টাকা বেতন ভাতা পাচ্ছেন তারা৷  যা দিয়ে তাদের সংসার চালানো অনেকটাই  কষ্টের হয়ে পড়েছে৷ তাই সরকার যেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে সেই আবেদন করেছেন তারা৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top