News Flash

  • Home
  • প্রধান খবর
  • পিএফআই-কে নিষিদ্ধ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র : একনাথ শিন্ডে
Image

পিএফআই-কে নিষিদ্ধ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র : একনাথ শিন্ডে

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (হি.স.): পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে নিষিদ্ধ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেছেন, ভারত দেশপ্রেমিকদের ভূমি। বুধবার সাংবাদিকদের মুখ্যমন্ত্রী হয়ে একনাথ শিন্ডে বলেছেন, “যে পিএফআই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়, দেশের মধ্যে এমন স্লোগান দেওয়ার কোনও অধিকার নেই তাদের। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ব্যবস্থা নেবে। কেন্দ্রীয় সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ভারত দেশপ্রেমিকদের দেশ।”

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দফতর থেকে এদিন জানানো হয়, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-কে নিষিদ্ধ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, যে দল দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং আইনশৃঙ্খলা ব্যাহত করার চেষ্টা করেছিল। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন।”

উল্লেখ্য, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর উপর পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পিএফআই-এর শরিক দলগুলির উপরেও। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে পিএফআই এবং এর অনুমোদন পাওয়া দলগুলিকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর আওতায় নিষিদ্ধ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top