News Flash

  • Home
  • দেশ
  • পিএফআই-এর উপর নিষেধাজ্ঞা নিয়ে মমতার প্রতিক্রিয়া চান তথাগত
Image

পিএফআই-এর উপর নিষেধাজ্ঞা নিয়ে মমতার প্রতিক্রিয়া চান তথাগত

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি.স.): পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর উপর নিষেধাজ্ঞা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া চাইলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বুধবার তথাগতবাবু টুইটারে লেখেন, ”পিএফআই-এর উপর নিষেধাজ্ঞা খুবই স্বাগত, কিন্তু বেশ কয়েক বছর দেরিতে এসেছে। ২০১০ সালে করা উচিত ছিল যখন পিএফআই কর্মীরা কেরালার মুভাট্টুপুঝার অধ্যাপক টি জে জোসেফের কব্জি কেটেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি এই নিষেধাজ্ঞা নিয়ে কিছু বলবেন না?”

প্রসঙ্গত, রাজনৈতিক দল পিএফআই-এর উপর পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পিএফআই-এর শরিক দলগুলির উপরেও। একটি বিজ্ঞপ্তি জারি করে পিএফআই এবং এর অনুমোদন পাওয়া দলগুলিকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর আওতায় নিষিদ্ধ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র। দেশ জুড়ে এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দলের ২৪০ জনেরও বেশি নেতা- কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Releated Posts

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top